বিশ্বাস \\ শঙ্খ ঘোষ (shankha ghosh)

 বিশ্বাস

শঙ্খ ঘোষ

 

shankha ghosh

 

আমার বিশ্বাস আছে আমাকে বিশ্বাস করো তুমি
আগুন কখনো তাই সততায় ডাকে না আমাকে

যত দূরে যাই দেখি তোমার মুখর মুদ্রাগুলি
ঘরের শিয়রে, পথে, জাদুঘরে, জলের প্রবাহে

তোমার হৃদয় কোনো অর্থবতা জেনেছে কি আজ?
নিঃস্বতায় মুছে গেছে হৃদয়ের কালাকাল সীমা?
জাগো, জেগে ওঠো, জাগো, অন্ধকার জাগরণে জাগো--
আমাদের পৃথিবীতে কখনো ফেরে না হিরোশিমা

তোমার বিশ্বাস নেই তোমাকে বিশ্বাস করি আমি?
এই ঘূর্ণিচরাচরে আমার সমস্ত রাত্রি ঘিরে
মুনিয়ার ডানা সব ঝরে গেছে আণবী ছটায়--
তোমাকেই খুঁজি তবু শরীরেরও ভিতরে শরীরে



শঙ্খ ঘোষ ১৯৩২ সালের ৫ই ফেব্রুয়ারি বাংলাদেশের চাঁদপুর জেলায় জন্মগ্রহণ করেন৷ তার আসল নাম ছিল চিত্তপ্রিয় ঘোষ ও পিতার নাম ছিল মনীন্দ্র কুমার ঘোষ৷ প্রেসিডেন্সি কলেজে বাংলায় কলা বিভাগে স্নাতক এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন৷ জাদবপুর বিশ্ববিদ্যালয়, সিটি কলেজ বহু শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষকতা করেন৷ তিনি অনেক কাব্য গ্রন্থ রচনা করেন সেগুলি হল- দিনগুলি রাতগুলি, বাবরের প্রার্থনা, এখন সময় নয়, শঙ্খ ঘোষের শ্রেষ্ঠ কবিতা ইত্যাদি

Post a Comment

0 Comments

Close Menu