দিনের কবিতা
মানিক বন্দ্যোপাধ্যয়
প্রাতে বন্ধু এসেছে পথিক,
পিঙ্গল সাহারা হতে করিয়া চয়ন
শুষ্ক জীর্ণ তৃণ একগাছি ৷
ক্ষতবুক তৃষার প্রতীক
রাতের কাজল-লোভী কাতর নয়ন,
ওষ্ঠপুটে মৃত মৌমাছি ৷
স্নিগ্ধ ছায়া ফেলে সে দাঁড়ায়,
আমারে পোড়ায় তবু উত্তপ্ত নিশ্বাস
গৃহাঙ্গনে মরীচিকা আনে ৷
বক্ষ রিক্ত তার মমতায়,
এ জীবনে জীবনের এল না আভাস
বিবর্ণ বিশীর্ণ মরতূণে ৷
মানিক বন্দ্যোপাধ্যায় ১৯শে মে ১৯০৮ সালে সালে বিহারে সাঁওতাল পরগনায় (বর্তমানে ঝাড়খণ্ডের) জন্মগ্রহণ করেন৷ তার নাম ছিল প্রবোধকুমার বন্দ্যোপাধ্যায় ওর ডাকনাম ছিল মানিক৷ তার পিতার নাম ছিল হরিহর বন্দ্যোপাধ্যায় ৷ কলকাতার প্রেসিডেন্সি কলেজে গণিত বিষয়ে ভর্তি হন৷ সাহিত্য রচনায় তার পেশা হিসেবে বেছে নেন৷ তিনি তার জীবনে চল্লিশটি উপন্যাস ও ৩০০ টি গল্প রচনা করেন৷ তার উপন্যাস গুলি হল- দিবাকাব্য, পদ্মা নদীর মাঝি, চতুষ্কোণ ইত্যাদি৷ গল্প রচনা করেন সেগুলি- অতসী মামী ও অন্যান্য গল্প, বৌ, টিকটিকি ইত্যাদি৷
0 Comments