সবিনয় নিবেদন
শঙ্খ ঘোষ
আমি তো আমার শপথ রেখেছি
অক্ষরে অক্ষরে
যারা প্রতিবাদী তাদের জীবন
দিয়েছি নরক করে।
দাপিয়ে বেড়াবে আমাদের দল
অন্যে কবে না কথা
বজ্র কঠিন রাজ্যশাসনে
সেটাই স্বাভাবিকতা ।
গুলির জন্য সমস্ত রাত
সমস্ত দিন খোলা
বজ্র কঠিন রাজ্যে এটাই
শান্তি শৃঙ্খলা ।
যে মরে মরুক, অথবা জীবন
কেটে যাক শোক করে--
আমি আজ জয়ী, সবার জীবন
দিয়েছি নরক করে ।
অক্ষরে অক্ষরে
যারা প্রতিবাদী তাদের জীবন
দিয়েছি নরক করে।
দাপিয়ে বেড়াবে আমাদের দল
অন্যে কবে না কথা
বজ্র কঠিন রাজ্যশাসনে
সেটাই স্বাভাবিকতা ।
গুলির জন্য সমস্ত রাত
সমস্ত দিন খোলা
বজ্র কঠিন রাজ্যে এটাই
শান্তি শৃঙ্খলা ।
যে মরে মরুক, অথবা জীবন
কেটে যাক শোক করে--
আমি আজ জয়ী, সবার জীবন
দিয়েছি নরক করে ।
শঙ্খ ঘোষ ১৯৩২ সালের ৫ই ফেব্রুয়ারি বাংলাদেশের চাঁদপুর জেলায় জন্মগ্রহণ করেন৷ তার আসল নাম ছিল চিত্তপ্রিয় ঘোষ ও পিতার নাম ছিল মনীন্দ্র কুমার ঘোষ৷ প্রেসিডেন্সি কলেজে বাংলায় কলা বিভাগে স্নাতক এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন৷ জাদবপুর বিশ্ববিদ্যালয়, সিটি কলেজ বহু শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষকতা করেন৷ তিনি অনেক কাব্য গ্রন্থ রচনা করেন সেগুলি হল- দিনগুলি রাতগুলি, বাবরের প্রার্থনা, এখন সময় নয়, শঙ্খ ঘোষের শ্রেষ্ঠ কবিতা ইত্যাদি৷
0 Comments