তুমি আর নেই সেই তুমি \\ শঙ্খ ঘোষ (shankha ghosh)

তুমি আর নেই সে তুমি
শঙ্খ ঘোষ

 

shankha ghosh

 

তুমি বললে মানবতা
আমি বললে পাপ
বন্ধ করে দিয়েছে দেশ
সমস্ত তার ঝাঁপ
তুমি বললে হিটলারিও
জনপ্রেমে ভরা
আমি বললে গজদন্ত
তুমি বললে ছড়া ।

তুমি বললে বাঁচার দাবি
আমি বললে ছুতো
হামলে কেন এল সবাই
দিব্বি খেত শুত ।
হোক না জীবন শুকনো খরা
বন্ধ্যা বা নিষ্ফলা ।
আমি বললে সেপাই দিয়ে
উপড়ে নেবে গলা ।

তুমি বললে দণ্ডকে নয়
আপন ভূমিই চাই
আমি বললে ভণ্ড, কেবল
লোক খ্যাপাবার চাঁই ।
চোখের সামনে ধুঁকলে মানুষ
উড়িয়ে দেবে টিয়া
তুমি বললে বিপ্লব, আর
আমি প্রতিক্রিয়া ।

 

শঙ্খ ঘোষ ১৯৩২ সালের ৫ই ফেব্রুয়ারি বাংলাদেশের চাঁদপুর জেলায় জন্মগ্রহণ করেন৷ তার আসল নাম ছিল চিত্তপ্রিয় ঘোষ ও পিতার নাম ছিল মনীন্দ্র কুমার ঘোষ৷ প্রেসিডেন্সি কলেজে বাংলায় কলা বিভাগে স্নাতক এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন৷ জাদবপুর বিশ্ববিদ্যালয়, সিটি কলেজ বহু শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষকতা করেন৷ তিনি অনেক কাব্য গ্রন্থ রচনা করেন সেগুলি হল- দিনগুলি রাতগুলি, বাবরের প্রার্থনা, এখন সময় নয়, শঙ্খ ঘোষের শ্রেষ্ঠ কবিতা ইত্যাদি

Post a Comment

0 Comments

Close Menu