চুপ করো, শব্দহীন হও // shankha ghosh (poet)

চুপ করো, শব্দহীন হও

শঙ্খ ঘোষ

 

shankha ghosh (poet)

এত বেশি কথা বলো কেন? চুপ করো
শব্দহীন হও

শষ্পমূলে ঘিরে রাখো আদরের সম্পূর্ণ মর্মর
লেখো আয়ু লেখো আয়ু

ভেঙে পড়ে ঝাউ, বালির উত্থান, ওড়ে ঝড়
তোমার চোখের নিচে আমার চোখের চরাচর
ওঠে জেগে

স্রোতের ভিতরে ঘূর্ণি, ঘূর্ণির ভিতরে স্তব্ধ
আয়ু
লেখো আয়ু লেখো আয়ু
চুপ করো, শব্দহীন হও

 

শঙ্খ ঘোষ ১৯৩২ সালের ৫ই ফেব্রুয়ারি বাংলাদেশের চাঁদপুর জেলায় জন্মগ্রহণ করেন৷ তার আসল নাম ছিল চিত্তপ্রিয় ঘোষ ও পিতার নাম ছিল মনীন্দ্র কুমার ঘোষ৷ প্রেসিডেন্সি কলেজে বাংলায় কলা বিভাগে স্নাতক এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন৷ জাদবপুর বিশ্ববিদ্যালয়, সিটি কলেজ বহু শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষকতা করেন৷ তিনি অনেক কাব্য গ্রন্থ রচনা করেন সেগুলি হল- দিনগুলি রাতগুলি, বাবরের প্রার্থনা, এখন সময় নয়, শঙ্খ ঘোষের শ্রেষ্ঠ কবিতা ইত্যাদি

 

Post a Comment

0 Comments

Close Menu