Milon Hobe Koto Dine Lyrics From Moner Manush :
মিলন হবে কত দিনে গানটা হল
"মনের মানুষ" সিনেমার গান৷ গানটি গেয়েছেন ফরিদা পারভীন, লতিফ শাহ, চন্দনা মজুমদার ও রাজিব দাস। গানটি লিখেছেন লালন ফকির৷ মিলন হবে কত দিনে গানের
লিরিক্স।
মিলন হবে কত দিনে :
মিলন হবে কত দিনে
মিলন হবে কত দিনে...
আমার মনের মানুষের সনে,
আমার মনের মানুষের সনে।(x2)
চাতক প্রায় অহর্নিশি
চেয়ে আছি কালো শশী
হব বলে চরণ-দাসী,
হব বলে চরণ-দাসী।
ও তা হয় না কপাল-গুণে,
ও তা হয় না কপাল-গুণে।
আমার মনের মানুষের সনে,
আমার মনের মানুষের সনে।
মেঘের বিদ্যুৎ মেঘেই যেমন
লুকালে না পাই অন্বেষণ,
কালারে হারায়ে তেমন
কালারে হারায়ে তেমন।
ঐ রূপ হেরি এ দর্পণে,
ঐ রূপ হেরি এ দর্পণে।
আমার মনের মানুষের সনে,
আমার মনের মানুষের সনে।
মিলন হবে কত দিনে
মিলন হবে কত দিনে...
আমার মনের মানুষের সনে,
আমার মনের মানুষের সনে।
0 Comments