আমার চরকা ভাঙ্গা লিরিক্স || Lalon Fakir Song Lyrics || folk song

আমার চরকা ভাঙ্গা টেকো আড়ানে লিরিক্স - লালন ফকির :

lalon song lyrics
আমার চরকা ভাঙ্গা টেকো আড়ানে গানটি লোকগীতি গান৷ গানটি গেয়েছেন লালন ফকির। গানটির লেখক লালন ফকির। আমার চরকা ভাঙ্গা টেকো আড়ানে গানের লিরিক্স।
 
আমার চরকা ভাঙ্গা লিরিক্স :

আমার চরকা ভাঙ্গা টেকো আড়ানে
আমি টিপে সোজা করবো কতো
আর তো প্রাণে বাঁচিনে ৷

একটি আঁটি আরেকটি খসে
বেতো চরকা লয়ে যাব কোন দেশে
আর কতকাল জ্বলবো এ হাল
এ বেতো চরকার গুণে ॥

ছুতোর ব্যাটার গুণ পরিপাটি
ষোল কলে ঘুরায় টেকোটি
তার একটি কল বিকল হলে
সারতে পারে কোন জনে ॥

সামান্য কাঠ পাটের চরকা নয়
তার কসরে খুঁটো খেটোই আঁটা যায়
মানব দেহে চরকা সেতো
লালন কি তার ভেদ জানে ॥

Post a Comment

0 Comments

Close Menu