Abodha mon tore ar ki boli lyrics by Lalon Fakir :

অবোধ মন তোরে আর কী বলি গানটি লোকগীতি গান৷ গানটি গেয়েছেন লালন ফকির। গানটির লেখক লালন ফকির। অবোধ মন তোরে আর কি বলি গানের লিরিক্স।
অবোধ মন তোরে আর কী বলি লিরিক্স :
অবোধ মন তোরে আর কী বলি ৷
পেয়ে ধন সে ধন
সব হারালি ॥
মহাজনের ধন এনে
ছড়ালি তুই উলুবনে
কী হবে নিকাশের দিনে
সে ভাবনা কই ভাবিলি ॥
সই করিয়ে পুঁজি তখন
আনলিরে তিন রতি একমণ
ব্যাপার করা যমন তমন
আসলে খাদই লাগালি ॥
করলি ভালো বেচাকেনা
চিনলি না মন রাং কি সোনা
লালন বলে মন রসনা
কেন সাধুর হাটে আলি ॥
Abodha mon tore ar ki boli Song Is Sung by Lalon Shah Bangla folk song. Abodha mon tore ar ki boli Bengali Song Lyrics written by Lalon Fakir.
0 Comments